চার্টার অব ডিউটি (দাপ্তরিক দায়িত্ব)
রেজিস্ট্রার দপ্তর তথা প্রশাসন শাখার দাপ্তরিক কর্মকান্ডে গতিশীলতা আনয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণার্থে শাখার কর্মকর্তা ও তৃতীয় শ্রেণীর কর্মচারীদের চার্টার অব ডিউটি (দাপ্তরিক দায়িত্ব) নিম্নোক্তভাবে বন্টন করা হলোঃ
রেজিস্ট্রার অফিস
১. মোঃ আবদুল্লাহ মৃধা, রেজিস্ট্রার;
২. কাজী রিয়াদুল হাসান, সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার;
৩. মো. সামসুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর;
৪. মোঃ নিয়াজ মোর্শেদ, অফিস সহায়ক;
৫. মোঃ সেলিম হোসেন, অফিস সহায়ক;
দাপ্তরিক দায়িত্বসমূহ:
১. বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা তদারকি;
২. শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ফাইল প্রসেসিং, অফিস ফাইল, ডকুমেন্ট, ইমেইল ও ডি-নথি কার্যক্রম পরিচালনা করা।
৩. অফিসিয়াল চিঠিপত্র (incoming & outgoing) পরিচালনা;
৪. রেজিস্ট্রার মহোদয়ের অফিস মিটিং/কমিটি মিটিং এর সমন্বয়;
৫. বিভিন্ন সেকশন এর কার্যাদি তদারকি;
সংস্থাপন শাখা-১
১. মোহাম্মদ শাহ আলম মোল্লাহ, সহকারী রেজিস্ট্রার;
২. নির্বাচিতা রোদসী প্রজ্ঞা, সেকশন অফিসার;
৩. মো. হামিদুর রহমান, উচ্চমান সহকারী;
৪. রেজাউল করিম, অফিস সহায়ক;
দাপ্তরিক দায়িত্বসমূহ:
১. শিক্ষক পদে সরাসরি/পর্যায়োন্নয়ন ও ১ম এবং ২য় গ্রেড সংক্রান্ত যাবতীয় কাজ;
২. ইউজিসি থেকে পদ ছাড়করণ (শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী)
৩. বিভিন্ন কমিটি গঠন;
৪. বিভিন্ন বিজ্ঞপ্তি ও অফিস আদেশ;
৫. ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রক্টর, প্রভোস্ট নিযুক্তি;
৬. বেতন-ভাতার জন্য অর্থ ও হিসাব শাখায় নথি প্রেরণ;
৭. ভাইস-চ্যান্সেলর ও ট্রেজারার মহোদয়ের ছুটি সংক্রান্ত কার্যাবলী;
৮. শিক্ষকগণের শূন্য পদের হিসাব সংক্রান্ত;
৯. শিক্ষকদের পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য ইনক্রিমেন্ট সংক্রান্ত;
১০. নিয়োগপ্রাপ্তদের পুলিশ/গোয়েন্দা ভেরিফিকেশন সংক্রান্ত কার্যক্রম;
১১. বোর্ড অব স্টাডিজ এর বিশেষজ্ঞ সদস্য মনোনয়ন/বোর্ড অব স্টাডিজ পুনর্গঠন সংক্রান্ত কাজ;
১২. আবর্তক অগ্রিম (Revolving Advance) কমিটি সংক্রান্ত কার্যাবলী;
১৩. Adjunct Faculty মনোনয়ন;
১৪. চুক্তিভিত্তিক জনবল নিয়োগ;
১৫. নতুন অনুষদ/বিভাগ/ইন্সটিটিউট খোলা সংক্রান্ত কার্যাবলী;
১৬. শিক্ষকগণের কনসালটেন্সি সার্ভিস/খন্ডকালীন কাজের অনুমোদন সংক্রান্ত;
১৭. সংস্থাপন বিষয়ক বিভিন্ন ধরণের অগ্রিম গ্রহণ ও সমন্বয় প্রদান;
১৮. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কার্যাবলী।
সংস্থাপন শাখা-২
১. শারমিন নাহার, উপ-রেজিস্ট্রার;
২. নজরুল ইসলাম, সেকশন অফিসার;
৩. জুলেখা খাতুন, UDA.
৪. রায়হান মিয়া, অফিস সহায়ক;
দাপ্তরিক দায়িত্বসমূহ:
১. শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পর্যায়োন্নয়ন সংক্রান্ত কার্যক্রম;
২. বার্ষিক গোপনীয় প্রতিবেদন (ACR)/বাৎসরিক কর্ম মূল্যায়ন প্রতিবেদন (APAR) সংক্রান্ত কার্যক্রম;
৩. শিক্ষকগণের সিলেকশনগ্রেড মঞ্জুর;
৪. জনবল বদলী/পদায়ন;
৫. কর্মকর্তা-কর্মচারীদের অধ্যয়নের অনুমতি সংক্রান্ত যাবতীয় কাজ;
৬. কর্মরতদের চিত্তবিনোদন ছুটি সংক্রান্ত কার্যাবলী;
৭. কর্মরতদের অন্যান্য প্রতিষ্ঠানে চাকরির আবেদনপত্র অগ্রায়িতকরণ;
৮. কর্মকর্তা/কর্মচারীদের পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত যাবতীয় কাজ;
৯. দেশীয় প্রশিক্ষণ, ওয়ার্কশপ এবং সেমিনারে মনোনয়ন সংক্রান্ত কার্যাবলী;
১০. ইউজিসি/মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ ও বিভিন্ন তথ্য/প্রতিবেদন প্রেরণ;
১১. অর্গানোগ্রাম/জনবল কাঠামো সংক্রান্ত;
১২. কর্মকর্তা/কর্মচারীদের শূন্য পদের হিসাব সংক্রান্ত;
১৩. বহি:স্থ প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয়সমূহের সাথে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান;
১৪. শিক্ষানবীসকাল অবসান/চাকরি নিয়মিতকরণ;
১৫. শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জ্যেষ্ঠতার তালিকা আপডেটকরণ ও সংরক্ষণ;
১৬. শিক্ষা সহায়ক ভাতা/বিবিধ ভাতা/সম্মানী, ফি ও পুরস্কার সংক্রান্ত যাবতীয় কার্যক্রম;
১৭. চাকরি হতে ইস্তফা প্রদান সংক্রান্ত কার্যক্রম;
১৮. অস্বচ্ছল ছাত্র বৃত্তিসহ ছাত্র-ছাত্রী সংক্রান্ত যাবতীয় কাজ;
১৯. স্কলারশিপ ও ফেলোশিপ সংক্রান্ত কার্যাবলী;
২০. শিক্ষা বিষয়ক যাবতীয় কাজ (যথাক্রমে গুচ্ছ ভর্তি শিক্ষা সংক্রান্ত যাবতীয কাজ);
২১. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কার্যাবলী।
পেনশন ও কল্যাণ শাখা (GPMS, মেডিক্যাল, কেন্দ্রীয় স্টোর)
১. মোহাম্মদ আবু আল বাশার, উপ-রেজিস্ট্রার;
২. মো. সাইফুজ্জামান শেখ, সহকারী রেজিস্ট্রার;
৩. মো. এ.কে.এম মঈন উদ্দিন, সেকশন অফিসার;
৪. আসমা আক্তার, সেকশন অফিসার;
৫. মো. সুজাউদ্দৌলা, সেকশন অফিসার;
৬. মো. মফিজ উদ্দিন, সহকারী ভান্ডার কর্মকর্তা;
৭. মোহাম্মদ হোসেন, UDA;
৮. আ. ন. ম. ফয়সাল ইসলাম, OACO.
৯. জিহাদ (আউটসোর্সিং).
দাপ্তরিক দায়িত্বসমূহ:
১. MOU সংক্রান্ত;
২. শিক্ষা ছুটি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম;
৩. ভাইস-চ্যান্সেলর ও ট্রেজারার মহোদয়ের ছুটি সংক্রান্ত;
৪. লিয়েন/প্রেষণ সংক্রান্ত কার্যক্রম;
৫. পেনশন সংক্রান্ত যাবতীয় কাজ;
৬. সার্ভিস বুক আপডেটকরন (আসমা আক্তার);
৭. কর্মরতদের পরিচয়পত্র (ID Card) প্রদান সংক্রান্ত কাজ;
৮. ফ্রেমওয়ার্ক এর মাধ্যমে পণ্য ও সেবা ক্রয়, লিভারিজ ক্রয়সহ বিবিধ প্রকিউরমেন্ট সংক্রান্ত কাজ (আবু হানিফ পালোয়ান সহযোগিতা করবেন);
৯. পূর্বতন প্রতিষ্ঠানের চাকরি গণনা সংক্রান্ত কার্যাবলী;
১০. Employment/ Experience Certificate এবং NOC সংক্রান্ত কার্যাবলী;
১১. বহি: বাংলাদেশ/অর্জিত/মাতৃত্বকালীন/নৈমিত্তিক ছুটি সংক্রান্ত কার্যাবলী;
১২. বৈদেশিক প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও সেমিনারে মনোনয়ন প্রদান;
১৩. স্বল্পমূল্যের দরপত্র মূল্যায়ন সংক্রান্ত;
১৪. ক্রয় সংক্রান্ত;
১৫. বাসা বরাদ্দ সংক্রান্ত;
১৬. অত্যাবশ্যকীয় সেবাক্রেন্দ্র, ক্যাফেটেরিয়া, গেস্ট হাউজ ও বাংলো ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলি;
১৭. বিভিন্ন কমিটির রিপোর্ট, নীতিমালা, সুপারিশ, সংরক্ষণ, বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে রেজিস্ট্রার মহোদয়কে অবহিতকরণ (মো. সুজাউদ্দৌলা, সেকশন অফিসার দায়িত্ব পালন করবেন);
১৮. কেন্দ্রীয় স্টোর ব্যবস্থাপনা ও প্রকিউরমেন্ট সংক্রান্ত কার্যাবলী;
১৯. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কার্যাবলী।
আইন ও এস্টেট শাখা
১. আবু আল বাসার, উপ-রেজিস্ট্রার;
২. আবু হানিফ পালোয়ান, সহকারী রেজিস্ট্রার;
৩. সামীমা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা;
৪. আমিনুল, অফিস সহায়ক;
দাপ্তরিক দায়িত্বসমূহ:
১. শৃংখলা ও আপীল বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ;
২. ছাত্র-শৃংখলা কমিটির সুপারিশ বাস্তবায়ন;
৩. বিশ্ববিদ্যালয়ের ভূমি ও এস্টেট সংক্রান্ত যাবতীয় কাজ;
৪. স্থাবর, অস্থাবর সম্পত্তির দলিল ও রেকর্ড সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা;
৫. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মামলা-মোকদ্দমা সংক্রান্ত কাজ;
৬. হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, জজকোর্টের মামলা সংক্রান্ত;
৭. সকল প্রকার লোন বা ঋণ সংক্রান্ত কাজ;
৮. গৃহ নির্মাণ, গৃহ মেরামত, মোটরকার, মোটরসাইকেল, বাইসাইকেল ক্রয় সংক্রান্ত ঋণ মঞ্জুর;
৯. সকল প্রকার বীমা সংক্রান্ত কার্যাবলী;
১০. নিলাম সংক্রান্ত যাবতীয় কার্যাবলী;
১১. বিভাগীয় অভিযোগ প্রতিকার সংক্রান্ত কার্যাবলী;
১২. নির্ধারিত ছুটি/শিক্ষা ছুটি শেষে কাজে যোগদান না কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ;
১৩. বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বিরোধী কাজের বিষয়ে জরুরী ব্যবস্থা গ্রহণ;
১৪. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কার্যাবলী।
কাউন্সিল শাখা
১. ড. আবু হাদী মো. আসাদুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, ভিসি দপ্তর, অতিরিক্ত দায়িত্ব;
২. আবু হানিফ পালোয়ান, সহকারী রেজিস্ট্রার, আইন ও এস্টেট শাখা, অতিরিক্ত দায়িত্ব;
৩. মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন, প্রশাসনিক কর্মকর্তা, পিএটু ভিসি, ভাইস-চ্যান্সেলর দপ্তর, অতিরিক্ত দায়িত্ব;
দাপ্তরিক দায়িত্বসমূহ:
১. সিন্ডিকেট সভা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী;
২. একাডেমিক কাউন্সিল সংক্রান্ত যাবতীয় কার্যাবলী;
৩. সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন;
৪. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত সংশ্লিষ্ট অন্যান্য কার্যাবলী।
ডেসপাচ, আর্কাইভ ও অভ্যন্তরীণ স্টোর ব্যবস্থাপনা শাখা
১. কাজী রিয়াদুল হাসান, সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার;
২. জনাব মো. হারুন-অর-রশীদ, সিনিয়র ডুপ্লিকেটিং মেশিন অপারেটর;
দাপ্তরিক দায়িত্বসমূহ:
১. জাতীয় তথ্য বাতায়ন হালনাগাদকরন সংশ্লিষ্ট কার্যাবলী;
২. সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর কম্পিউটারাইজড ডিজিটাল চাকরি বৃত্তান্ত ও সার্ভিস বুক সংরক্ষণ (আসমা আক্তার);
৩. ডিজিটাল হাজিরা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম;
৪. সকল চিঠিপত্র প্রেরণ ও ডিজিটাল কপি সংরক্ষণ;
৫. প্রশাসন শাখার অভ্যন্তরীণ স্টোর ব্যবস্থাপনা;
৬. পত্র প্রেরণের রেজিস্টারসহ অন্যান্য রেজিস্টার খাতা সংরক্ষণ;
৭. স্ক্যানিং, ই-মেইলিং, মেসেজিং সংক্রান্ত যাবতীয় কাজ;
৮. ব্যক্তিগত নথি ও ডিজিটাল নথি/ই-নথি চালু করা;
৯. অফিস আদেশ ও হালনাগাদ তথ্য সংশ্লিষ্ট নথিসমূহে সন্নিবেশিত ও সংরক্ষণ করা;
১০. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কার্যাবলী।
এছাড়া, সম্মানিত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীগণের বিভিন্ন দাবী-দাওয়া সংক্রান্ত আবেদনগুলো এতদ্দুদ্দেশ্যে গঠিতব্য কমিটির মাধ্যমে প্রতি ৬ (ছয়) মাস অন্তর অন্তর নিষ্পন্ন করা হবে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(মো. আবদুল্লাহ মৃধা)
রেজিস্ট্রার (চলতি দায়িত্ব)