Proceedings of Academic Council


Proceedings of Postgraduate Students Union Formation:


 

আলোচনাসূচী – ০৭ : বশেমুরকৃবি Postgradute ছাত্র প্রতিনিধি পরিষদ সংবিধির খসড়া বিবেচনা।

আলোচনাঃ বশেমুরকৃবি Postgradute ছাত্র প্রতিনিধি পরিষদ সংবিধির খসড়া শিক্ষাপরিষদেও ২য় সভায় উপস্থাপন করা হইলে পরিষদ উহা পয্যালোচনা র্প্বূক সংশোধিত সংবিধি পুনঃউপস্থাপনের জন্য একটি কমিটি গঠন করেণ। গঠিত কমিটি কর্তৃক দাখিলকৃত সংশোধিত ছাত্র প্রতিনিধি পরিষদ সংবিধি শিক্ষা পরিষদের ৩য় সভায় উপস্থাপন করা হইলে উহা পয্যালোচনার জন্য পযাপ্ত সময় পাওয়া যায় নাই বিধায় অত্র সভায় উহা বিবেচনার জন্য পুনঃউপস্থাপন করা হয়। খসড়াটি পর্যালোচলান্তে অনুমোদন করা হয় এবং সি›িডকেটের অনুমোদনের লক্ষ্যে সুপারিশ করা হয়।

সিদ্ধান্ত – : বশেমুরকৃবি Postgradute ছাত্র প্রতিনিধি পরিষদ সংবিধি ( পরিশিষ্ট ৬ পৃঃ)৩-২০ সিন্ডিকেটের অনুমোদনের লক্ষ্যে সুপারিশ করা হইল।

পরিচ্ছেদ-১

১. নামঃ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিত্বমূলক সংগঠনের নাম হবে “ছাত্র প্রতিনিধি পরিষদ”।

২. ছাত্র প্রতিনিধি পরিষদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এবং এর নির্বাচন পদ্ধতিও হবে সম্পূর্ণ অরাজনৈতিক।

পরিচ্ছেদ-২

লক্ষ্য ও উদ্দেশ্যঃ

(ক)       ছাত্রদের সঠিক কল্যাণ সর্বাত্মক প্রচেষ্টা চালানো।

(খ)        বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও ভাবমূর্তি বৃদ্ধির এবং জনসাধারণের নিকট কৃষি পেশার মর্যাদা বৃদ্ধির জন্য সচেষ্ট থাকবে।

(গ)        জাতীয় ঐতিহ্য রক্ষা ও উন্নয়নে ছাত্র সমাজকে অনুপ্রানিত করা।

(ঘ)        আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জল করা।

কার্যাবলীঃ

উপরে উল্লেখিত লক্ষ্য ও উদ্দেশ্যকে সফল করার জন্যে পরিষদ নিম্নলিখিত কার্যাবলী সম্পাদন করবেঃ

(ক)       শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি ছাত্রদের ন্যায়সঙ্গত সুযোগ সুবিধা বৃদ্ভির লক্ষ্যে কাজ করা ।

(খ)        ছাত্রদের নিয়মানুবর্তিতা, দায়িত্ববোধ, ন্যায়পরায়নতা এবং দক্ষতা বৃদ্ধির জন্যেবৃদ্ধি করা।

(গ)        ছাত্র রাজনীতি এবং দলীয় রাচনীতি মুক্ত পরিবেশ বচায় রেখে বিশ্ববিদ্যালয়ের শান্তি ও শৃঙ্খলা অক্ষুন্ন রাখার জন্য কাজ করা।

(ঘ)        প্রতি বছর কমপক্ষে পরিষদের একটি বার্ষিক রিপোর্ট প্রকাশ করা এবং পরিষদের সিদ্ধান্ত অনুসারে সভাপতির অনুমোদন নিয়ে বুলেটিন, ম্যাগাজিন ও অন্যান্য সাময়িকী প্রকাশে ব্যবস্থা করা।

(ঙ)        বির্তক, বর্ক্ততা, রচনা প্রতিযোগীতা, সেমিনার, সিম্পোজিয়াম, সার্বত্য ও সাংস্কৃতি অনুষ্ঠান অন্তঃকক্ষ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা।

 

পরিচ্ছেদ-৩

১।      নিম্নলিখিত সদস্যদের নিয়ে পরিষদ গঠিত হবেঃ

(ক)       সভাপতি

(খ)        কোষাধ্যক্ষ

(গ)        সহ-সভাপতি

(ঘ)        সচিব

(ঙ)        সহকারী সচিব

(চ)        সদস্য- (শিক্ষা ও গবেষণা)

(ছ)        সদস্য- (সমাজকল্যাণ)

(জ)       সদস্য- (মিলনায়তন)

(ঝ)       সদস্য- (সাহিত্য ও সাংস্কৃতিক)

(ঞ)      সদস্য- (প্রচার ও প্রকাশনা)

(ট)        সদস্য- (ক্রীড়া – বিষয়ক)

(ঠ)        সদস্য- (ছাত্রী বিষয়ক)

(ড)       সদস্য- (সাধারণ) – ৫ জন।

পরিচ্ছেদ-৪

১। ‍   নির্বাচনঃ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক মানের কৃষি শিক্ষার অনন্য সাধারণ শিক্ষা পতিষ্ঠান। তাই এখানে গতানুগতিক নির্বাচন পদ্ধতি ও রাজনৈতিক তৎপরতার প্রশ্রয় না দেয়াই হবে নির্বাচন পদ্ধতির প্রধান লক্ষ্য। নির্বাচনে কোন ধরনের পোস্টারিং, লিফলেট, ব্যানার, মিছিল, প্রচারণা সভা আয়োজন ইত্যাদি সম্পূর্ন নিষিদ্ধ এবং এ জাতীয় কর্মকান্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।