গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গভীরভাবে শোকাহত
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) কৃষি অনুষদের ১৩তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান মালিহার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
শিক্ষার্থী ইসরাত জাহান মালিহার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন।
ভাইস-চ্যান্সেলর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।